২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে

লেখক: অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: July 23, 2026

 

বাদশাগঞ্জ প্রতিদিন নিউজ ডেস্ক : বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে।

শিক্ষার্থীরা পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষায় অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা এর আগে স্থগিত করা হয়েছিল, সেগুলো নতুন সূচি প্রকাশের পর পুনরায় নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ পরিস্থিতির কারণে পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার কার্যক্রম আবার চালু করা হচ্ছে।

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক