শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৮ জুন ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে স্টারলিংক নিয়ে উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

হোয়াইট হাউসে স্টারলিংক নিয়ে উদ্বেগ, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

সাউথ বাংলা ডিজিটাল ডেস্ক:

বিনামতে ইন্টারনেট সংযোগ, বাইপাস হতে পারে ভিপিএন—ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে চাঞ্চল্য

ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়েছে হোয়াইট হাউসে। ওয়াশিংটন পোস্ট–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের কর্মকর্তারা স্টারলিংকের সংযোগ ব্যবস্থাকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ‘হুমকি’ হিসেবে বিবেচনা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (ডিওজিই) প্রতিনিধিরা হোয়াইট হাউস সংলগ্ন আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টারলিংক টার্মিনাল স্থাপন করেন। বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগ জানত না। আরও উদ্বেগজনক হলো, ওই টার্মিনালের মাধ্যমে ‘Starlink Guest’ নামে একটি ওয়াইফাই নেটওয়ার্ক চালু ছিল, যার নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ—শুধু পাসওয়ার্ডেই সংযোগ মিলছিল, ব্যবহারকারীর নাম কিংবা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ছিল না।

হোয়াইট হাউসের এক প্রযুক্তি কর্মকর্তা বলেন, “এটি আমাদের বিদ্যমান সাইবার নিরাপত্তা নীতিকে বাইপাস করার মতো ঘটনা।” তিনি আরও জানান, সরকারি ডিভাইসগুলোতে যেখানে কঠোর নিয়ন্ত্রণ ও VPN ব্যবহৃত হয়, সেখানে স্টারলিংকের মাধ্যমে বাইরের নেটওয়ার্কে প্রবেশ সম্ভব হয়ে যায়—যা বড় ধরনের তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট হোয়াইট হাউসের বক্তব্য চাইলে বিষয়টি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে পাঠানো হয়। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, “ডিওজিই হোয়াইট হাউস এলাকায় ইন্টারনেট সুবিধা উন্নত করতে স্টারলিংক ব্যবহার করেছে। আমরা এটিকে কোনো ধরনের হুমকি হিসেবে দেখিনি।”

তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এমন স্পর্শকাতর স্থানে যাচাইবিহীন সংযোগ বসানো এবং প্রশাসনের একাংশের অজ্ঞতা—উভয়ই ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ইস্যু তৈরি করতে পারে।

এই পরিস্থিতির পটভূমিতে উঠে এসেছে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলমান সম্পর্কের টানাপোড়েনও। মাস্ক যেখানে ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে ‘জঘন্য’ বলছেন, সেখানে ট্রাম্পও মাস্কের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন। মাস্ক একধাপে ট্রাম্পকে ‘এপস্টেইন ফাইল’-এ জড়িত’ বলেও দাবি করেছেন—যদিও কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এমন রাজনৈতিক ও প্রযুক্তিগত জটিল প্রেক্ষাপটে স্টারলিংকের নিরাপত্তা বিতর্ক এখন হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০