মৌলভীবাজার জেলার সর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নাজমা বেগম। তিনি একসময় মৌলভীবাজার জেলায় বসবাস করতেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আওতাধীন এলাকায় বাড়িঘর করে বসবাস করছেন।সাংবাদিক নাজমা বেগম জানান, মৌলভীবাজারের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জেলার মানুষের ভালোবাসা ও স্মৃতি তিনি এখনো মনে ধারণ করেন। বর্তমানে অন্য জেলায় বসবাস করলেও মৌলভীবাজারবাসীর প্রতি তার আন্তরিকতা ও শুভকামনা সবসময় থাকবে।তিনি মৌলভীবাজার জেলার সাংবাদিক, পাঠক ও সর্বস্তরের মানুষের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।