মধ্যনগরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন অনার্স পড়ুয়া ছাত্রী

লেখক: মধ্যনগর প্রতিনিধি।
প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬

ধর্মীয় বিশ্বাসের এক পবিত্র ও নতুন অধ্যায়ের সূচনা হলো মধ্যনগর উপজেলায়। সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২৪ বছর বয়সী তরুণী পূর্ণীমা রানী সরকার। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘আফিয়া’।

​তিনি  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হেমন্ত বাবুর সুযোগ্যা কন্যা এবং বর্তমানে তিনি ইংরেজিতে অনার্স অধ্যয়নরত রয়েছেন।

​নওমুসলিমা আফিয়ার ইসলামের সুশীতল ছায়ায় আসার এই পুরো প্রক্রিয়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন নেত্রকোণার প্রখ্যাত ইসলাম প্রচারক ও নওমুসলিম মারকায নোমানীপাড়ার পরিচালক ওয়াসেক বিল্লাহ নোমানী।

​মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন নওমুসলিমা আফিয়ার ঈমানকে আরও মজবুত করেন, তাঁকে দ্বীনের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন এবং তাঁর উভয় জাহানের কল্যাণ নসিব করেন। আমিন।