নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে “আইডিয়া প্রতিযোগিতা” আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে গণঅভ্যুত্থানের স্মরণে কার্যক্রম বাস্তবায়নই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতার প্রতিপাদ্য:
“আমার চোখে জুলাই বিপ্লব”
কে অংশ নিতে পারবে?
আইডিয়া জমা দেওয়ার কাঠামো:
১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে থাকবে:
জমাদানের শেষ সময়:
📅 ১০ জুলাই ২০২৫
কোথায় জমা দেবেন?
নিজ জেলার জেলা পরিষদ অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।
সম্ভাব্য আইডিয়ার ধরন:
বাস্তবায়নের প্রক্রিয়া:
প্রতিটি নির্বাচিত আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। নির্বাচিত প্রতিযোগীদের সঙ্গে সমন্বয় করবে জেলা পরিষদ এবং সকল আর্থিক কার্যক্রম জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হবে।
এই আয়োজন তরুণদের মাঝে গণতন্ত্র, ইতিহাসচেতনা এবং সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।