নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ৩১ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়কালে দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ। এ অভিযানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।
অভিযানগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্রধারী, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৩১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়:
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল, নিরাপত্তা তৎপরতা ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসনে সরাসরি সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে—যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানের জন্য।