গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 6, 2025

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদরের শ্রীপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ সাতজন অপরাধীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল (৫ নভেম্বর) মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা ও শওকত মীর রয়েছেন।

অভিযানে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি সেট, দুটি স্টান গান, একটি নেইল গান, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।