০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“জলাভূমি প্রকৃতির ফুসফুস”: কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০১:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: “জলাভূমি রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থেই জরুরি”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের অংশগ্রহণে ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “জলাভূমি প্রকৃতির ফুসফুস ও জীববৈচিত্র্যের আধার। এটি বন্যা নিয়ন্ত্রণ, পানি বিশুদ্ধকরণ এবং কার্বন শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এগুলো শুধু মাছের আবাসস্থলই নয়, লক্ষাধিক মানুষের জীবিকার উৎসও বটে।” তাই পরিবেশের বিপর্যয় রোধে জলাভূমি দূষণ ও ভরাট বন্ধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক ও পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

“জলাভূমি প্রকৃতির ফুসফুস”: কুড়িগ্রামে বিশ্ব জলাভূমি দিবস পালিত

আপডেট সময়: ০১:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬