নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাদাবাজ কে আটক করা হয়েছে।
বসিলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২৩০ থেকে ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয় মোঃ জাহিরুল ইসলাম (৪৪) নামের এক চিহ্নিত চাঁদাবাজকে।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল বলে জানা যায়। যদিও ব্যবসায়ীরা তার ভয়ে কখনও লিখিত কোন অভিযোগ দেয়নি তবে মৌখিকভাবে বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিল।
প্রাথমিকভাবে তাকে তার বাসা থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি পিস্তলসহ আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তার অফিসে অভিযান চালিয়ে আরেকটি একই ধরনের পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ:
অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন।