শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৩ মার্চ ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুর উপজেলা প্রশাসনের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর প্রতিনিধি

দেশের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়, তবে ধৈর্য, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একে একে সমস্যার সমাধান করতে হবে—এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম পূর্ণতা পায় না।

মন্ত্রী আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একটি সভ্য সমাজের প্রধান শর্ত। সবাইকে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সে বিষয়ে খোঁজখবর রাখা অত্যন্ত জরুরি।

মাদকবিরোধী বক্তব্যে তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহিন ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

এক অসহায় পরিবারের কথা

১০

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১১

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১২

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৩

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৪

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৫

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৬

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৭

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৮

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

১৯

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

২০