শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১৩ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে ইরানের পাঠানো প্রায় ১০০ ড্রোন ভূপাতিত করার চেষ্টা চলছে

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে ইরানের পাঠানো প্রায় ১০০ ড্রোন ভূপাতিত করার চেষ্টা চলছে

সাউথ বাংলা অনলাইন ডেস্ক:- আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে প্রায় ১০০টি ড্রোন। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এসব ড্রোন ভূপাতিত করতে সক্রিয়ভাবে কাজ করছে তারা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময় ইরানের ভেতরে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির অন্তত ৮টি শহরে একযোগে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের জানান, “ইরানের ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনীর ২০০টিরও বেশি যুদ্ধবিমান আঘাত হানে। হামলার পরপরই ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলের দিকে, যেগুলো প্রতিহত করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, এসব হামলায় ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান এবং দেশটির জরুরি কমান্ডের প্রধান নিহত হয়েছেন।

তেহরানে হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা কর্মীরা। অন্যদিকে, ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, পাঁচটি ধাপে পরিচালিত এ অভিযানে ইরানের অন্তত আটটি শহরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এখন আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পৃথক অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

কলমুডাংগা সীমান্ত ১৭ নারী পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা।

ধর্মপাশায় বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা

মদনে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ধ্বংসের পথে যুবসমাজ

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১০

ঈদের পর তাকওয়ার ধারাবাহিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা ও সমাজ সংস্কারে মুসলমানের ভূমিকা।

১১

‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ

১২

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ

১৩

গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প

১৫

পেকুয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক।

১৮

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

১৯

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার, দ্রুত বিচার আইনে মামলা

২০