শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৫ জুন ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেটা ও সিটিটিসির বিজনেস কমিউনিকেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার):
রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি সদর দপ্তরে আজ মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসি’র (Counter Terrorism and Transnational Crime) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম-এর সঞ্চালনায় আয়োজিত সভায় সিটিটিসি, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের (IAD) উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় মেটা প্ল্যাটফর্মে প্রচারিত বিভিন্ন কনটেন্ট, বিজনেস রেকর্ড সংগ্রহে চ্যালেঞ্জ এবং তদন্ত প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানের জটিলতা নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা কৃষ্ণ মহাজন চৌধুরি আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে তথ্য চেয়ে অনুরোধ (Information Request) পাঠাতে পারে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন। পাশাপাশি, ফেসবুক বিজনেস রেকর্ড, কনটেন্ট টেকডাউন পলিসি এবং কমিউনিটি গাইডলাইন নিয়েও তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন,

“এই মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে তদন্তকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আমরা আশা করছি।”

সভা শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০