শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ধানের শীষের প্রচারণায় সরব তাঁতিদল নেতা আতিকুর রহমান আজাদ

মো. ইসমত দোহা, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান আজাদ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মান্দারী ইউনিয়নের বিভিন্ন বাজারে ও অলিগলিতে নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এই নেতা। বিশেষ করে মান্দারী বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণের সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রচারণাকালে মো. আতিকুর রহমান আজাদ বলেন, “আমি বর্তমানে একজন প্রবাসী। শুধুমাত্র প্রিয় নেতার পক্ষে কাজ করা এবং ভোট দেওয়ার জন্য দেশে এসেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি বলেই প্রবাসে বসে থাকতে পারিনি।” তিনি আরও বলেন, “ছাত্রজীবন থেকেই শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে রাজনীতি করেছি। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন।”

গণসংযোগের একপর্যায়ে জেলা তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবিরও অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “লক্ষ্মীপুর সদরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই প্রমাণ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”

এ সময় মান্দারী ইউনিয়ন ও জেলা তাঁতি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

এক অসহায় পরিবারের কথা

১০

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১১

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১২

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৩

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৪

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৫

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৬

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৭

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৮

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

১৯

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

২০