শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১৯ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল করিম

টাঙ্গাইল প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, দেশে প্রকৃত সংস্কার ও পরিবর্তন চাইলে এবং উন্নত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে চাইলে নাগরিকদের অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোটের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আপনারা যদি বাংলাদেশের মঙ্গল চান এবং রাজপথে সহিংসতা ও খুনাখুনি বন্ধ করতে চান, তবে ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি এখন আপনাদের হাতে। ৫ই আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি এবং প্রাণহানি আমরা আর চাই না। এ ধরনের অস্থিতিশীলতা রোধ করতেই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে এই গণভোটের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে কেন বারবার গণ-অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে—সেটি খতিয়ে দেখে রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। যারা মনে করেন আগের গুম, খুন কিংবা বিরোধী দলকে দমনের রাজনীতিই ভালো ছিল, তারা ‘না’ ভোট দিতে পারেন। কিন্তু যারা দেশের কল্যাণ চান, তাদের সংস্কারের পক্ষে থাকা জরুরি।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম এবং জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০