সুনামগঞ্জের ধর্মপাশায় ইয়াবা সেবন ও পরিবহনের অভিযোগে দুজনকে ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ৩০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ৷ দণ্ডপ্রাপ্তরা হলেন পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের লিটন মিয়ার মেয়ে মোছাঃ রোকসানা (২৯), তিনি পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মোঃ লিটন মিয়ার মেয়ে ও মৃত কালাচান মিয়ার ছেলে শামীম মিয়া।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন