শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাশি বিক্রি করেই চলে তার জীবন জীবিকা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নাম গণেশ চন্দ্র সেন ।বাড়ী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় । রাজশাহী শহরে এসে ঘুরে , ঘুরে , বাশি বিক্রি করেই চলে তার জীবন, জিবিকা ।হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাঁধে ঝোলা ব্যাগ আর মুখে বিভিন্ন গানের সুরেলা সুরে বাঁশি বাজিয়ে ৩৫ বছর পার করেছেন তিনি। কীভাবে বাঁশি বাজাতে হয় তা আবার ক্রেতাকে শিখিয়ে দেন। পল্লিগীতি, ভাওয়াইয়া, লালনগীতি, বিচ্ছেদ ও পুরোনো বাংলা সিনেমার গানের সুরও তুলতে পারেন। আবার নিজেও তৈরি করেন গান, সুর-তালও দেন। বাঁশির প্রতি প্রবল আকর্ষণ তাকে এই পেশা থেকে কখনোই আলাদা করতে পারেনি। তাই ব্যক্তি জীবনের উত্থান পতনে বাঁশি বিক্রিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি।

কখন ও রাজশাহী শহরে , কখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে , বাঁশি বিক্রির জন্য ঘুরে বেড়ান গনেশ চন্দ্র দাস । ৩৫ বছর যাবৎ এই রাজশাহী শহরে বাঁশি বিক্রি করেন তিনি। যা দিয়েই কোনো রকম চলছে তার সংসার। ইচ্ছে ছিল কোনো একটা চ্যানেলে গান করার। আমৃত্যু সুর ধরে রাখতে চেয়েছিলেন সুর সঙ্গীতের ঐতিহ্য। তবে মূল্যায়িত হয়নি তার প্রতিভা। কেউ তার প্রতিভার মূল্যায়নে এগিয়ে আসেনি। তাইতো অভিমানে বারবার ছেড়ে দিতে চেয়েছেন এই পেশা। কিন্তু ভালো লাগা ও আবেগের কাছে হার মানে সকল অভিমান।

গনেশ চন্দ্র দাস রাজশাহী নগরীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা। তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি। তিন ছেলেই বিবাহিত। তবে ১৫ বছর আগে চিকিৎসার অভাবে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার একমাত্র মেয়ে। পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়া করার সুযোগ হয়নি তার। তারপরও নিজের তীব্র আকাঙ্ক্ষায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। দারিদ্র্যের কষাঘাতে জীবিকার খোঁজে লেখাপড়া চালিয়ে যেতে পারেননি গনেশ চন্দ্র।

তার সাদামাটা জীবনে নেই কোনো বিলাসিতা। দু’বেলা দুমুঠো ভাতই ছিল তার জীবন যুদ্ধ। আবার কখনো অর্ধাহারে কাটিয়ে দেন তিনি। জীবিকার তাগিদে অন্য ১০ জনের মতোই ছুটতে হয় তাকেও। সকল দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করার এক বিষ্ময়কর শক্তি নিয়েই যেন পৃথিবীতে নিরন্তর ছুটে চলা পরিশ্রমী এই মানুষটির।

জীবন যুদ্ধে লড়াকু এই মানুষটির সাথে কথা হয়, আলাপকালে নিজের একান্ত সুখ দুঃখের অব্যক্ত গল্পগুলো শোনালেন হাসিমুখেই। সকাল থেকে সন্ধ্যা বাঁশি ভর্তি একটা ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলেন । সকালের পাখি ডাকা ভোর আর সূর্য গড়িয়ে সন্ধ্যা, সারাদিনই বিচরণ ঘটে রাজশাহী শহরে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০