শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৪ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কিশোর গ্যাং এর ২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পথরোধ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় ত্রাস সৃষ্টির একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্যোশাল মিডিয়াতে ভিডিওটি দেখামত্র রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির রাজপাড়া থানা পুলিশকে এই কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য যে কয়েকদিন পূর্বে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোর্ট একাডেমীর নবম শ্রেণিতে পড়ুয়া রাফিদ হোসেন রাফির সাথে একজন ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ১৯ মে ২০২৬ তারিখ মোঃ রাফিদ হোসেন রাফি (১৩) তার স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বিকেল ৩ টার পরে রাজপাড়া থানার এলাকার ফুড অফিসের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন কিশোর পূর্বশত্রুতার জের ধরে তার পথরোধ করে। পরে তারা দলবদ্ধভাবে শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ভুক্তভোগীকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা জখম করে। এ সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় ব্যক্তি মোঃ আব্দুর রশিদ (৩৫) এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। এসময় অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্ণিত ঘটনায় ভুক্তভোগীর পিতা রাজপাড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে রাজপাড়া থানা পুলিশ পরবর্তীতে ১। মোঃ জহুরুল ইসলাম @ সোহান (১৯), পিতা-মোঃ সুমন হোসেন, সাং-বুলনপুর গোয়ালপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী; ২। মোঃ সোহাগ হোসেন (১৯), পিতা-মোঃ সাবের আলী; ৩। মোঃ সানজিদ (১৮), পিতা-শাহাজাদা; ৪। মোঃ আবির (১৮), পিতা-অজ্ঞাত এবং ৫। মোঃ অনিক (১৯), পিতা-অজ্ঞাত, ২নং হতে ৫নং পর্যন্ত সকলের সাং-বুলনপুর ঘোষপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহীর বিরুদ্ধে রাজপাড়া থানার মামলা নং-২৬, তারিখ-২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু করে।

মামলার ১নং আসামি জহুরুল ইসলাম @ সোহান এবং ২নং আসামি সোহাগ হোসেনকে আজ ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০