শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
২৯ মে ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

স্টাফ রিপোর্টারঃ
নাম তার ফাতিমা খাতুন। চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠান যশোর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের স্যাম্পল কালেকশন বিভাগে। এখানে সেবা নিতে আসা বিভিন্ন উচ্চ পর্যায়ে সরকারি, বেসরকারি, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যশোর ল্যাবএইড এর নাম পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার সাথে রয়েছে বিরাট বড় একটি সিন্ডিকেট। বিভিন্ন এলাকায় দালালদের মাধ্যমে গ্রামের সহজ সরল রোগীরা ফাতিমার কাছে আসে । সেই সুযোগে ফাতিমা নিজের স্বার্থ হাসিলের জন্য ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের বাইরের টেস্ট ও ডাক্তার দেখানো প্রতারণায় লিপ্ত হন। ল্যাবএইডে সেবা নিতে আশা বিভিন্ন রোগীদের ল্যাবএইড সম্বন্ধে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য নিম্নমানের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে বিভিন্ন টেস্ট ও ডাক্তার দেখানো মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চিকিৎসা খাতে উন্নতমানের সেবা ও কম টাকায় ডাক্তার দেখানো ও অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার আড়ালে নিরীহ মানুষদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ায় ছিল তার মূল পেশা। তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ম্যানেজার ও ডাক্তারদের সাথে চলাফেরা করতেও দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন হসপিটাল ও ডাক্তারদের দালাল হিসাবেও সে কাজ করে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নারী জানান, আমি ল্যাবএইড এর মাধ্যমে বিভিন্ন টেস্ট করানোর জন্য ফাতিমার সাথে যোগাযোগ করি, কিন্তু সে ল্যাবএইড সম্বন্ধে আমাকে ভুল তথ্য দিয়ে নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আমার বিভিন্ন টেস্ট করায়। পরে কম টাকায় অপারেশন করিয়ে দেবে বলে অন্য হসপিটালে নিয়ে মোটা অংকের টাকায় অপারেশন করিয়ে, হসপিটাল থেকে কমিশন খেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে, যশোর ল্যাবএইডের ম্যানেজার সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে সে যদি ল্যাবএইডের নাম পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণায় লিপ্ত থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতিমা যশোর শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের মেয়ে। বর্তমানে কিসমত নওয়াপাড়া গ্রামের তার বসবাস। তার বিরুদ্ধে প্রেম করে ফাসিয়ে বিয়ে করা, নারী নির্যাতন ,যৌতুক, মামলা দিয়ে অর্থ আত্মসাৎ, ছিনতাই, চেক জালিয়াতি,জোর পূর্বক অন্যের সম্পদ আত্মসাদ চেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ এবং ছিনতাই, চেক জালিয়াতি, অন্যের সম্পদ আত্মসাৎ ,চেক নিয়ে হুমকি, একসাথে দুই সংসার করাসহ , দেশের বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলমান রয়েছে। তার এসব অনৈতিক কাজের সঙ্গে রয়েছে একটি বিরাট বড় চক্র। তার মধ্যে উল্লেখযোগ্য যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে টিপু, তার ভাই ফিরোজ হোসেন, তার মেজ বোন জামাই লিটন হোসেন, ছোট বোন জামাই সুরুজ ও তার মা সহ স্থানীয় নোয়াপাড়ার বিএনপি’র নেতা পরিচয় দানকারী এক কথিত নেতাসহ আরো অনেকে। সম্প্রতি সেই চক্রকেই সাথে নিয়েই বিভিন্ন মামলায় ফাঁসিয়েছেন শার্শার উপজেলার মেহেদী হাসান ও যশোর সদর উপজেলার শামসুর রহমান নীরব কে।

অনুসন্ধানে জানা যায়, তার প্রথম স্বামী শার্শার ডিহি ইউনিয়নের খলিশাখালি গ্রামের আব্দুল গনি।আব্দুল গনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান। আব্দুল গনির পক্ষে ১৫ বছরের এক মেয়ে ফারহানা ফেরদৌস রয়েছে। গনির মৃত্যুর পর থেকেই সে বেপরোয়া জীবন যাপন শুরু করে এবং গণির পরিবারে সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।এ বিষয়ে গণি পরিবারের পক্ষ থেকে মিসির ব্যাপারি নামে গনির বোন জামাই জানান, গনির মৃত্যুর পর থেকে ফাতেমা খাতুন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মামলায় ফাঁসিয়ে আমাদের ব্যাপকভাবে আর্থিক ক্ষতি করেছে। সে শুধু কথায় কথায় আমাদের নামে মিথ্যা মামলা করে।

দিয়ে ২০১৮ সালে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন জায়গায় অন্তরঙ্গ সময় কাটিয়ে মাগুরায় নিয়ে গিয়ে বিয়ে করেন ডাঃ মেহেদী হাসানকে। তারপর সংসার জীবনে তার গর্ভে আসে ফয়েজ হাসান নামে একটি পুত্র সন্তান। তারপর থেকে শুরু হয় তার প্রতারণার নতুন কৌশল। কৌশলের মেহেদী হাসানের নামে নারী নির্যাতন, যৌতুক সহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় ছয় লক্ষ টাকা। ২০২৩ সালে শার্শা উপজেলা চেয়ারম্যান সৌরভ হোসেনের মাধ্যমে শালিশ বিচার করে সাড়ে তিন লাখ টাকা নিয়ে মেহেদী হাসানকে তালাক প্রদান করেন ফাতেমা খাতুন। তারপর যশোরে এসে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক প্রত্যাহার করে পুনরায় আবার নারী নির্যাতন যৌতুক ও পারিবারিক মামলা সহ বিভিন্ন মামলায় মেহেদী ও তার পরিবারের সদস্যদের কে আসামি করে। পরে মেহেদী ও তার পরিবার ফাতিমাকে দফায় দফায় টাকা দিয়ে মামলা থেকে রক্ষা না পেয়ে সর্বশেষ ২৪/১০/২০২৫ ইং তারিখে ফাতেমার সাথে বিভিন্ন শর্তসাপেক্ষে আপস মীমাংসা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত প্রতিমাসে ছেলের খরচ বাবদ ৪০০০/ টাকা প্রদান করিবে ।
১.৮০.০০০/ নগদ টাকা বুঝিয়া নিয়া নোটারি পাবলিকের মাধ্যমে কম্প্রোমাইজ তালাক প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মেহেদির বাবা আবুল খায়ের জানান, বিয়ের পর থেকেই নানা মুখী প্রতারণা করে আসছে ফাতিমা আমাদের সাথে। কখনো তার নিজের খরচ কখনো আবার বাচ্চার খরচ দাবি করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।তার এসব ঘটনার সাথে পুরো পরিবার জড়িত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অর্থ হাতানো অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গিয়ে জানা যায়, যশোর সাদেক মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শাহজাহান কবিরের সাথে শামসুর রহমান নিরবের মোটা অংকের একটি ব্যবসায়িক লেনদেনের টাকা আছে। ফাতিমা খাতুন নানা কৌশল খাটিয়ে সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। আরো জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সুকান্তর কাছেও সাংবাদিক নিরবের ব্যবসায়ীক লেনদেন আছে। সেখান থেকেও কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এই প্রতারক ফাতিমা খাতুন।

এ বিষয়ে জানতে চাইলে, শাহাজান কবির ও সুকান্ত জানান, ফাতেমা খাতুন আমাদের নাম ভাঙিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক নিরবের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। সে নিজেই আমাদের টাকার জন্য চাপ প্রয়োগ করেছেন।

চেক জালিয়াতি সম্বন্ধে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে নতুন এক প্রতারণার কৌশল। ঝিনাইদা জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাস স্ট্যান্ডের রবিউল ইসলামের স্ত্রী রেকসোনা খাতুনের নামে ১০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলা করেন এই প্রতারক ফাতিমা খাতুন। রেকসানা খাতুন মামলার বিষয়ে জানতে পেরে ঝিনাইদাহ আদালতে প্রতারণার মামলা করেন ফাতিমা খাতুনের নামে। সেই মামলা এখন কোটচাঁদপুর থানায় তদন্তাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার এস আই ইনায়েত হোসেন জানান, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তথ্যমতে, স্বামী দাবি করে শামসুর রহমান নামে এক সাংবাদিক কে হত্যা চেষ্টা করে তার মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ১৩টি অটো রিক্সা জোরপূর্বক ছিনতাই করে নিজের হেফাজতে আটকে রেখেছেন ফাতিমা ও তার গ্যাং। এ সংক্রান্ত বিষয় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে আদালতে মামলা করেছেন শামসুর রহমান। যা এখনও কোতয়ালী থানায় অবস্থায় রয়েছে।

২য় স্বামী মেহেদী হাসানের সাথে বৈবাহিক সম্পর্ক গোপন রেখে ও তাকে তালাক না দিয়ে বিয়ে ও ছেলে ফয়েজ হাসানের কথা গোপন রেখে শামসুর রহমান নামে আরও একজনকে প্রেমের ফাঁদে ফেলে তৃতীয় বিবাহ করে সংসার করেছেন এই নারী প্রতারক ফাতিমা। ফাতিমার উশৃংখল জীবন যাপন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে অবৈধ মেলামেশার কারণে গত ২৮শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে তালাক প্রদান করেন তৃতীয় স্বামী শামসুর রহমান। তারপর থেকে শুরু হয় প্রতারণা নতুন কৌশল। ফাতিমা খাতুন নিজে বিভিন্ন নিকাহ রেজিস্টারদের সিল ও প্যাড নিজে বানিয়ে বিভিন্ন নারীদের সাথে নকল বিবাহের কাবিননামা তৈরি করে এবং সেই কাবিননামা ও সিল এর বিষয় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে শামসুর রহমানের নামে বিভিন্ন অনলাইন পটাল ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা নিউজ প্রকাশ করিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে। শুধু এখানেই থেমে যায়নি এই প্রতারক। তালাকের পর গত (২৪ ডিসেম্বর ২০২৫) তারিখে যশোর কোতোয়ালি থানায় একটি মিথ্যা যৌতুক মামলা দায়ের করেন।
যে মামলায় পুলিশ তদন্ত করে যে প্রতিবেদন দিয়েছে তাতে দেখা যায় যৌতুক আইনের কোন অপরাধ প্রমাণিত হয় নাই। অনুসন্ধানে আরো জানা যায়, স্থানীয় বিএনপি’র পরিচয় দানকারী কথিত পাতিনেতা এই প্রতারক চক্রের প্রধান ফাতিমা খাতুনকে সকল প্রকার আইনি ও বেআইনি সহযোগিতা প্রদান করছে। এই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে এই চক্রের প্রধান ফাতিমার হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তদবির করছে। তবে অনুসন্ধান চলমান আছে খুব দ্রুতই এই নেতার মুখোশ নিউজ এর মাধ্যমে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী শামসুর রহমান। এই পাতি নেতার মাদক সেবন, মাদকের কারণে চাকরিচ্যুত, স্থানীয়ভাবে বিভিন্ন বিষয়ে দালালি করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে সব অভিযোগের পরিপেক্ষিতে সাংবাদিকদের অনুসন্ধানে বিস্তারিত সহ বেরিয়ে এসেছে। অনুসন্ধানে আরো জানা যায়, ফাতিমা খাতুনের গ্যাং এই কথিত বিএনপি’র পাতি নেতার ছাত্রছায়াই থেকে সম্পূর্ণ বেআইনিভাবে সাংবাদিক নিরবের ছিনতাইকৃত গাড়ি নিজেদের দখলে রেখে শহরে ভাড়ায় পরিচালনা করছে।

এ বিষয়ে জানতে শামসুর রহমান নিরব এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ফাতিমার বিভিন্ন অনৈতিক কাজের কথা জানতে পেরে গত ২৮শে সেপ্টেম্বর তাকে আমি তালাক প্রদান করি। তালাকের খবর জানতে পেরে আমাকে হত্যার চেষ্টা করে আমার কাছে থাকা একটি মোটরসাইকেল এবং গ্যারেজ থাকা ও বিভিন্ন ড্রাইভারদের কাছে থাকা ১৫ টি ব্যাটারি চালিত অটো রিক্সা বিভিন্ন সময় ফাতিমা খাতুন নিজে উপস্থিত থেকে তার গ্যাং এর সদস্যদের দ্বারা জোরপূর্বক কেড়ে নিয়েছে। বর্তমানে ফাতিমা খাতুন ও তার গ্যাং আমাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছে। এ যশোর কোতোয়ালী থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও পুলিশের পক্ষ থেকে আমি কোন সহযোগিতা পাই নাই। বর্তমানে সে নোয়াপাড়ার এক বিএনপির পাতি নেতা ছাত্রছায় থেকে সকল প্রকার অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। শামসুর রহমান আরও জানিয়েছেন, এই প্রতারকচক্র তাদের অপরাধ ঢাকতে যশোর ল্যাবএইড এর পরিচয় এবং স্থানীয় নোয়াপাড়ার বিএনপির কতিত পাতি নেতার ছত্রছায়া রয়েছে এই প্রতারক চক্রের প্রধান ফাতিমা খাতুন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি, মাসুম খান জানিয়েছেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, আমরা কাজ করছি, বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে। খুব দ্রুতই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে ফাতিমা খাতুনের মুঠো ফোনে (০১৭৫৭৪৯৪২৭৬) নাম্বারে বার বার কল করা হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০