শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৩০ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ৩০ টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার (এসটিএস) স্টেশনে রাখা হচ্ছে। এ কাজে রাসিকের ১২৭০ জন কর্মী এবং প্রয়োজনীয় গাড়ি ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। এ ছাড়া দুর্গন্ধ দূর করতে পর্যাপ্ত পরিমানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ৯ নং ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

এ সময় রাসিক প্রশাসক বলেন, দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরবাসীর প্রতি আহবান আমাদের দেওয়া পরিবেশবান্ধব ব্যাগে সংরক্ষণ করে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য রাখুন এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সহযোগিতা করুন।

উল্লেখ্য, বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন শাখার গাড়ি চালক ও সহকারী সহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি ওয়ার্ডে ৩ জন করে ৩০টি ওয়ার্ডে ৯০ কর্মকর্তা-কর্মচারী মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত আছেন।

এছাড়াও এবার প্রথমবারের মতো রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০