শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৩০ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৩ বোতল মদ নিয়ে আটক ৬৩ বছরের বৃদ্ধ

মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাইয়ে ৬৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকসহ মো. হারুন (৬৩) নামে এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

শুক্রবার (২৯ মে) ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হারুন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমড়াইল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক কারবারের অভিযোগ উঠলেও তিনি প্রকাশ্যে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

শুক্রবার কান্দিকুল এলাকায় সন্দেহজনক অবস্থায় হারুনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় তল্লাশি করে তার কাছে থাকা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ধামরাই থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র ও এসআই পরিমল ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে হারুনকে গ্রহণ করেন। এ সময় তার কাছ থেকে ৫৪ বোতল ফেনসিডিল ও ৯ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৬৩ বোতল, যা আমদানি নিষিদ্ধ ভারতীয়য় মাদক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, স্থানীয় জনতা এক মাদককারবারিকে মাদকসহ আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানাই, “স্থানীয় জনতার সহযোগিতায় এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫৪ বোতল ফেনসিডিল ও ৯ বোতল উইনসিরেক্সসহ মোট ৬৩ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এলাকায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক ভিক্ষুবমিছিল অনুষ্ঠিত।

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর ১ আসনের অনুকূলে প্রাপ্ত নগদ অর্থ,

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

১০

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

১১

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

১২

নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

১৩

সমাজসেবা, পরিবেসমাজসেবা, পরিবেশ ও সাহিত্যচর্চায় অনন্য ভূমিকা রাখছেন ছালমা শারমিন

১৪

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

১৭

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

১৮

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

১৯

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু

২০