১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানসমূহ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ধর্মপাশা উপজেলাকে নিয়ে একটি তথ্যসমৃদ্ধ গ্রন্থ প্রকাশের পরিকল্পনা ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা উপজেলার ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, শিক্ষা-সংস্কৃতি, কৃতি ব্যক্তিত্ব, প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ বইয়ে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, সদস্য কবির হোসেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাজমুল হক সজীব এবং ইসলামী সংগীত শিল্পী আ খ ম আসাদুল্লাহ।

এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা আইনজীবী আমিনুল হক চৌধুরী, সভাপতি শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছবির, অর্থ সম্পাদক আব্দুল জলিল,বাদশাগঞ্জ প্রতিদিন সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশক অলি হাসান সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মপাশার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে প্রামাণ্য দলিলে রূপ দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইটি প্রকাশিত হলে দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপাশাবাসীসহ গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক উপজেলার অতীত ঐতিহ্য ও সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন।

সভায় বই প্রকাশের লক্ষ্যে তথ্য সংগ্রহ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং একটি সম্পাদকমণ্ডলী গঠনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সবাই এ মহতী উদ্যোগের সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময়: ০৫:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬