শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
৯ জুন ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর প্রায় সাত মাস ধরে নিখোঁজ রয়েছেন শারীরিক ও বাকপ্রতিবন্ধী মোঃ সাইদুল ইসলাম (৪০)। দীর্ঘদিনেও তার কোনো সন্ধান না মেলায় দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ মা সামসুন্নাহার বেগম। নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন কাটছে তার কান্না ও অপেক্ষায়।

নিখোঁজ সাইদুল ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। পথে একটি রাস্তার মোড় থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাইদুল ইসলামের মা সামসুন্নাহার বেগম বলেন, আমার ছেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের গ্রাম, পুকুর, হাসপাতাল ও থানায় ঘুরেছি। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমার পুত্র সন্তান, আমার মানিক ধন সাইদুলকে যদি কেউ খুঁজে পান, দয়া করে আমাকে খবর দিন। আমি তাকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছেলেকে খুঁজে না পেয়ে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১১২১।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে নিখোঁজ প্রতিবন্ধী সাইদুল ইসলামকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।

কেউ তার সন্ধান পেলে যোগাযোগ করুন:
📞 মোঃ সুলতান মাহমুদ: ০১৩৪৬-৩১২০২৩
📞 ০১৯৫৬-২৯৮৪১১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক ভিক্ষুবমিছিল অনুষ্ঠিত।

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর ১ আসনের অনুকূলে প্রাপ্ত নগদ অর্থ,

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

১০

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

১১

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

১২

নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

১৩

সমাজসেবা, পরিবেসমাজসেবা, পরিবেশ ও সাহিত্যচর্চায় অনন্য ভূমিকা রাখছেন ছালমা শারমিন

১৪

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

১৭

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

১৮

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

১৯

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু

২০