শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১০ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি।
বিএনপি’র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর সমুদ্রনগরী কক্সবাজারে আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার ও স্থানীয় আইন- শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করতে স্থানীয়ভাবে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। জনসমাগম বৃদ্ধি, যানজট কমানো, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের উদ্যোগে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। ১০ জুন বিকেলে এবং রাতে এ সংক্রান্ত পৃথক প্রস্তুতি সভা, স্বাগতম মিছিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে বাস স্টেশন সংলগ্ন পার্টি অফিসের নিচে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম। সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), বিএনপি নেতা মোজাম্মেল হক, আকতার উদ্দিন, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, মেম্বার কামাল হোসেন, বেলাল উদ্দিন, জিয়াউল করিম, আনিসুর রহমান, আবু তাহের মুন্না, মোহাম্মদ আরিফসহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা অহিদুল আলম কোম্পানি, মোঃ ইসমাইল, এ এইচ সেলিম উল্লাহ, প্রবাসী বিএনপি নেতা হামিদুল হক, মোকতার আহমদ, হেলাল উদ্দিন কোম্পানি, মোহাম্মদ আযমগীর, মেম্বার আজম খাঁন, সাবেক মেম্বার জসিম উদ্দিন, আবু হেনা, নুরুল হুদা নকশা, সোহেল রানা, মোহাম্মদ আলমগীর, মহিলা দলনেত্রী সেলিনা আক্তার, শামীম আক্তার, সুবর্ণা বেগম প্রমুখ।

পরে সেখান থেকে একটি স্বাগত মিছিল মহাসড়ক হয়ে বাস স্টেশনের ঈদগড় সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজার জেলাবাসীর সাথে ঈদগাঁও উপজেলাবাসীও অত্যন্ত খুশি ও আনন্দিত। তারা প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছে।
মহাসড়কের ঈদগাঁও কালীরছড়া থেকে ঈদগাঁও বাস স্টেশন পর্যন্ত মহাসড়কে সমবেত লোকজন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য দাঁড়াবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা। একই দিন রাতে থানার সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ঈদগাঁও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের ইন্সপেক্টর মৃদুল, মেম্বার কামাল হোসেন সহ আমন্ত্রিতরা। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির কোম্পানি, শ্রমিক নেতা সেলিম আকবর, মেম্বার আব্দুল হাকিম, হামিদুল হক, শ্রমিকদল নেতা আবু তাহের মুন্না, বেলাল উদ্দিন, আবু হেনা, মামুন সিরাজুল মজিদ সহ অন্যান্যরা।
অফিসার ইনচার্জ সমাপনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সড়কে যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের পরিদর্শক মৃদুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক ভিক্ষুবমিছিল অনুষ্ঠিত।

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী ঈদগাঁওতে বিএনপি ও আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন

ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর ১ আসনের অনুকূলে প্রাপ্ত নগদ অর্থ,

ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কিশোর (নিহত ১ )(আহত বড় ভাই১)

১০

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

১১

কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

১২

নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

১৩

সমাজসেবা, পরিবেসমাজসেবা, পরিবেশ ও সাহিত্যচর্চায় অনন্য ভূমিকা রাখছেন ছালমা শারমিন

১৪

ধর্মপাশার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫

নরসিংদীতে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

১৭

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

১৮

কক্সবাজারে বিজিবির পৃথক দুই অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

১৯

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন শুরু

২০