শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, গুরুতর ৪ জন বরিশাল মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক
মঠবাড়িয়া, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও যাচাই-বাছাইকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে রয়েছেন—ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়নের কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়নের কর্মী মো. সোহাগ তালুকদার (৪০) এবং টিকিকাটা ইউনিয়নের কর্মী মো. ইউসুফ খান।
উল্লেখ্য, ছগির হোসেন ও ইউসুফ খানের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩০ জুন) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিএনপির সদস্য নবায়ন ও যাচাই-বাছাই চলছিল। এ সময় আওয়ামী লীগের সঙ্গে অতীতে সম্পৃক্ত ছিলেন এমন ব্যক্তিদের সদস্য ফরম পূরণ করানোর অভিযোগ ওঠে বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে।

অনিয়মের অভিযোগ তুললে রুহুল আমিন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্টোর সঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জানা যায়, রুহুল আমিন দুলালকে গত ৫ আগস্ট বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের পরও তিনি ও পৌর আহ্বায়ক হুমায়ুন কবির সংগঠনের উপর প্রভাব বিস্তার করে চলেছেন।

উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর ভূমিকা নিয়েও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। স্থানীয় কর্মীরা অভিযোগ করেন, তিনি দলীয় ঐক্য রক্ষার পরিবর্তে একপক্ষের প্রতি ঝুঁকে পড়ছেন।

এ বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির বলেন, “কিছু সদস্য ফরম নিয়ে ভুল বোঝাবুঝি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আমি নিজে গিয়ে মিশাতকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করি। না গেলে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন, “উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল ঘিরে একটি গোষ্ঠী আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঢুকিয়ে দিচ্ছে। তাদের কাউন্সিলে অন্তর্ভুক্তির বিরোধিতা করায় মিশাত ও অন্যান্য নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”

এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

এক অসহায় পরিবারের কথা

১০

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১১

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১২

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৩

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৪

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৫

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৬

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৭

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৮

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

১৯

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা।

২০