শিরোনাম :
বাদশাগঞ্জ প্রতিদিন
১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনোক্রেট মন্ত্রী হিসেবে কবীর আহমেদ ভূঁইয়াকে চায় কসবা-আখাউড়াবাসী

নিজস্ব প্রতিবেদক | ১৪ মার্চ ২০২৬

কসবা উপজেলা ও আখাউড়া উপজেলা-র স্থানীয় বিএনপি নেতারা দলীয় মন্ত্রিসভায় এই অঞ্চল থেকে একজন টেকনোক্রেট মন্ত্রী নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতা কবীর আহমেদ ভূঁইয়া এ পদে যোগ্য ব্যক্তি।

স্থানীয় নেতারা জানান, কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০০৭ সালের জরুরি অবস্থা (১/১১)-এর পর দলকে ঐক্যবদ্ধ রাখতে তিনি নিরলসভাবে কাজ করেছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। কসবা ও আখাউড়া উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশ নেয়।

কসবা উপজেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন আহমেদ খান বলেন, “দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন নিবেদিতপ্রাণ নেতা কবীর আহমেদ ভূঁইয়া। নেতাকর্মীরা তাকে ভালোবেসে ‘দুর্দিনের কাণ্ডারী’ বলে ডাকেন।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি সাংগঠনিক ইউনিটে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে সুসংগঠিত করতে কাজ করে গেছেন কবীর আহমেদ ভূঁইয়া। তার নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠন সক্রিয় হয়ে ওঠে।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন অগ্রণী মুখ হিসেবে তিনি দীর্ঘদিন নির্ভীকভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে এই হতাশা দূর হতে পারে।”

আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, “তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সৎ ও মানবিক রাজনৈতিক চেতনার জন্য কবীর আহমেদ ভূঁইয়া কসবা–আখাউড়া অঞ্চলে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।”

আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান বলেন, তার প্রতিষ্ঠিত ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন-এর মাধ্যমে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি যুব উন্নয়ন ও স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে তিনি কাজ করে যাচ্ছেন।

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া বলেন, “দলের দুঃসময়ে পাশে থাকা এই ত্যাগী নেতাকে আমরা টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দেখতে চাই।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরকার তুহিন বলেন, কবীর আহমেদ ভূঁইয়ার যথাযথ মূল্যায়ন হলে তা তৃণমূল নেতাকর্মীদের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দীন বলেন, “দলের দুঃসময়ে কবীর আহমেদ ভূঁইয়া বিএনপিকে উজ্জীবিত করেছেন। তাকে মন্ত্রিত্ব দেওয়া এখন সময়ের দাবি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিল উপলক্ষে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আইন কলেজের উন্নত মানের ভবনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রত্যাশা এবং আইন কলেজে ছাত্র ফোরামের ঐক্য ধরে রাখার ডাক।

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী

নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ.

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

রামগড়ে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক বাঙালি মোটরসাইকেল ড্রাইভার অপহরণ ও নির্যাতন

১০

এক অসহায় পরিবারের কথা

১১

​লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

১২

আজ পবিত্র ঈদুল আযহা। 🌙 ঈদ মোবারক 🌙

১৩

পবিত্র ঈদুল আযহার ২ রাখাত ওয়াজিব নামাজ খলাপাড়া জামে মসজিদ প্রাজ্ঞনে সকাল ৮ ঘটিকায় সম্পন্ন হলো।

১৪

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ

১৫

১নং কাইটাইল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা মোঃ জিয়াউর রহমান (জিয়া)

১৬

তারেক রহমানের নির্দেশনায় সুশৃঙ্খলভাবে মধুরচরে এমপি’র ঈদ উপহার বিতরণ

১৭

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল টাকা ও প্রতারক চক্র ঠেকাতে মাঠে র‍্যাব-৯

১৮

সৌদি আরব ও চাঁদপুরের সাথে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহা উদযাপন

১৯

রাজশাহীতে অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

২০