১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নগদের বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান হলেন কায়জার আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:- ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়জার আহমেদ চৌধুরীকে নতুন চেয়ারম্যান করে সাত সদস্যের একটি নতুন বোর্ড গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালকের বরাবর একটি নির্দেশনা পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর আওতায় এই পুনর্গঠন কার্যকর হয়েছে।

নতুন পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব (পদাধিকার বলে সদস্য)।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর নগদের পরিচালনায় যুক্ত একাধিক ব্যক্তি দেশ ত্যাগ করলে প্রতিষ্ঠানটি এক ধরনের অনিশ্চয়তায় পড়ে। বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয় এবং সেপ্টেম্বরে বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তী পর্ষদ গঠন করে।

তবে ওই পর্ষদের বৈধতা নিয়ে আইনি চ্যালেঞ্জ উঠলে, বিষয়টি আদালতে গড়ায়। সম্প্রতি আদালত বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

ডাক বিভাগের অনুরোধে পুনর্গঠিত নতুন পর্ষদের উদ্দেশ্য, নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও কৌশলগত ব্যবস্থাপনায় স্থিতিশীল নেতৃত্ব নিশ্চিত করা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

নগদের বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান হলেন কায়জার আহমেদ চৌধুরী

আপডেট সময়: ০৫:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫