একসঙ্গে পড়াশোনা, একসঙ্গেই আনসারে চাকরি পেলেন সুনামগঞ্জের চার বন্ধুবন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলার চার তরুণ।

লেখক: বাদশাগঞ্জ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬

একসঙ্গে পড়াশোনা, একসঙ্গেই আনসারে চাকরি পেলেন সুনামগঞ্জের চার বন্ধুবন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলার চার তরুণ। দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা, চলাফেরা ও স্বপ্ন দেখার পর এবার চার বন্ধুই একসঙ্গে বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন। তাঁদের এই সাফল্যে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।চাকরিপ্রাপ্ত চার তরুণ হলেন— মিনহাজ আলী, তাঁর পিতার নাম রমজান আলী, গ্রাম সলপ। হিরু মিয়া, তাঁর পিতার নাম নূরুল হক, গ্রাম বীর উত্তর। আকাশ মিয়া, তাঁর পিতার নাম আরসাদ মিয়া, গ্রাম রায়পুর। জয় মিয়া, তাঁর পিতার নাম মিল্লাদ মিয়া, গ্রাম রায়পুর।জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন। জীবনের লক্ষ্য পূরণে নিজেদের চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে এবার একই বাহিনীতে চাকরি পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।একই সঙ্গে শিক্ষাজীবন পার করে একই সঙ্গে কর্মজীবনে প্রবেশ—এ যেন চার বন্ধুর দীর্ঘদিনের স্বপ্নপূরণের এক আনন্দঘন মুহূর্ত। তাঁদের এই অর্জন এলাকার অন্যান্য তরুণদেরও কর্মসংস্থানের স্বপ্ন দেখতে এবং নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।চার বন্ধুর নতুন কর্মজীবনের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

শিরোনাম