০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির শীর্ষ তিন নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | সোমবারজাতীয় পার্টির (জাপা) শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে এক মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে শীর্ষ তিন নেতার বিরুদ্ধে। পরবর্তীতে ২৮ জুন অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিনটি অভিযোগ গৃহীত হয়।

এরই প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মোঃ মুজিবুল হক চুন্নুকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেন।

এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

জাতীয় পার্টির শীর্ষ তিন নেতাকে দল থেকে অব্যাহতি

আপডেট সময়: ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫