পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের সভা: কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 26, 2025

পঞ্চগড় প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও মফিদুল আলম খান। এছাড়াও কেন্দ্রীয় নেতা ফয়েজ আহমেদ, নুরুল হুদা বাবু, আব্দুল আলীম, জাকির হোসেন, ফয়সাল আহমেদ পলাশ ও মনিরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।

সভায় রাজিব আহসান বলেন, “জাতীয়তাবাদী শক্তির ঐক্যই আগামী আন্দোলন ও নির্বাচনের মূল ভিত্তি। দেশনেতা তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।