১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান: ধানের শীষকে জেতাতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি (চাঁদপুর): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে এই ঐতিহাসিক ঐক্য সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে চলে আসা অভ্যন্তরীণ গ্রুপিং নিরসনে মধ্যস্থতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান পাটোয়ারী। সভায় বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ও বিভক্তির কারণে আলাদা থাকা শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় নেতারা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন এবং শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল দলীয় প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।

ঐক্য সভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম টিটু, মাওলানা নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার ও কাজী জাহাঙ্গীর আলম।

বিবাদ নিরসনের এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। গ্রুপিং অবসানের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সভাস্থলে শত শত নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। নেতারা জানান, এই ঐক্যের ফলে এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান: ধানের শীষকে জেতাতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা

আপডেট সময়: ০৮:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬