কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থীর দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: January 23, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মো. নজরুল ইসলাম খান (ডা. নজরুল) দিনভর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগকালে ডা. নজরুল ইসলাম সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি এবি পার্টির নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করে নিজের জন্য বরাদ্দকৃত ‘ঈগল’ প্রতীকে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক ফজর আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।