১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই: আব্দুস সালাম পিন্টু

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইলের উন্নয়ন ও সততার রাজনীতিতে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই। শনিবার (৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম পিন্টু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমি ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পরিবার ও আমার কর্মকাণ্ড সম্পর্কে টাঙ্গাইলের মানুষ ভালোভাবেই জানেন। আমাদের পরিবারের কেউ কখনও অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত ছিল না।”

তিনি আরও বলেন, “এর আগে টাঙ্গাইল থেকে আব্দুল মান্নান, মাহমুদুল হাসান ও আব্দুর রহমানের মতো যোগ্য ব্যক্তিরা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই মানের একজন যোগ্য সংসদ সদস্য পাওয়া টাঙ্গাইলের জন্য অত্যন্ত জরুরি। সেই বিচারে আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু যোগ্যতম প্রার্থী।”

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে টুকুকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টুকু নির্বাচিত হলে এলাকায় সততা, নিষ্ঠা ও উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই: আব্দুস সালাম পিন্টু

আপডেট সময়: ০৪:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬