০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে — কুড়িগ্রামে এবি পার্টির কেন্দ্রীয় নেত্রী শিলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২ নিউজটি পড়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ (এবি) মহিলা পার্টির মতবিনিময় সভা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার সবুজপাড়ায় দলীয় কার্যালয়ে জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের যুব পার্টির সদস্য সচিব শাহিনুর আক্তার শিলা।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হীরা বেগম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পনির আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিলা বলেন, “নারীরা ঘরে বসে থাকলে চলবে না। সমাজের উন্নয়নে এবং দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, নিজের জীবনেও নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছেন। এবি পার্টি একটি আদর্শ রাজনৈতিক দল উল্লেখ করে দায়বদ্ধতা ও দরদের রাজনীতি করতে নারীদের এবি পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

দুই বছরের ভালোবাসা, বিয়ের পরও হলো না সংসার অসমাপ্ত রয়ে গেল সফর-সেলিনার গল্প

সমাজের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে — কুড়িগ্রামে এবি পার্টির কেন্দ্রীয় নেত্রী শিলা

আপডেট সময়: ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫