০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমসহ সংশ্লিষ্টদের ৮৭ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিম এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা সমপরিমাণ ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সূত্র জানায়, তৌফিকা করিম আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে আদালতে জামিন আদায়, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। ওই অর্থে ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় এবং বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

তদন্তে বেরিয়ে আসে, তৌফিকা করিম ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ১১৪টি ব্যাংক হিসাবে ৬৫৩ কোটি টাকার বেশি জমা এবং ৫৬৬ কোটি টাকার বেশি উত্তোলনের লেনদেন হয়েছে। এসব হিসাবে বর্তমানে ৮৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা থাকায় তা ফ্রিজ করার আবেদন করে সিআইডি, যা আদালত মঞ্জুর করেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানিয়েছে, তৌফিকা করিমের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে শিগগিরই মানিলন্ডারিং আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে–  প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমসহ সংশ্লিষ্টদের ৮৭ কোটি টাকার ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট সময়: ০৮:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫