কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 11, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা শহরের কলেজ মোড়ে জেলা শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম ও মাহমুদুল হাসান লিমন, পৌর যুব শক্তির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান পাভেল, সদস্য সচিব আইয়ুব ইসলাম শুভ, মুখ্য সংগঠক হানিফ উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাখার আহ্বায়ক এম. রশিদ আলী বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হলো। এ কার্যক্রম সপ্তাহব্যাপী জেলার সর্বত্র চলবে।”