১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা ইয়ুথ ফোরামের আয়োজনে তরুণ-তরুণীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ-রাজনীতি, শিক্ষা ও নেতৃত্ব—এই তিন ক্ষেত্রের সমন্বয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি সমসাময়িক রাজনীতি ও তরুণদের ভূমিকাকে সামনে রেখে বক্তব্য রাখেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। তিনি দেশের মোট ভোটার গোষ্ঠীর মধ্যে যুব সমাজের প্রভাব ও তাদের রাজনৈতিক সচেতনতার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

  • অধ্যাপক ড. আব্দুল লতিফ, উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  • প্রকৌশলী ড. জুলাস আহমেদ, উপাচার্য, বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট
  • অধ্যাপক শামীমা ইয়াসমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ
  • শরিফুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট

সভাটি সঞ্চালনা করেন ঢাকা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির

সভার সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম রবিন, ১নং সহ-সভাপতি, সেচ্ছাসেবক দল ও সদস্য গভনিং বডি তেজগাঁও কলেজ।

আলোচনায় বক্তারা জানান, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৯০০ এর কাছাকাছি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশই তরুণ ভোটার। বক্তাদের মতে, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত–এনেই ভবিষ্যতের নেতৃত্ব গঠিত হবে, আর তাদের সক্রিয়তার ওপরই আগামী নির্বাচনী ফল উল্লেখযোগ্যভাবে নির্ভর করবে।

বক্তারা আশা ব্যক্ত করেন, তারুণ্যনির্ভর নেতৃত্ব, মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রক্রিয়া আরও পরিপক্ব ও শক্তিশালী হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫