১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাঁতীদলের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় আহ্বায়ক হলেন ড. মাইনুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং কুমিল্লা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।

গত ২০ জানুয়ারি তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

দায়িত্ব পাওয়ার পর ড. এ জেড এম মাইনুল ইসলাম কুমিল্লা বিভাগে ধানের শীষের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদারে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন। তিনি জানান, ইতোমধ্যে কুমিল্লা বিভাগের প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, তাঁতীদলের এই কেন্দ্রীয় নির্বাচনী উপ-কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন হাজী মো. মুজিবুর রহমান।

অন্যদিকে, কুমিল্লা বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটিতে ড. এ জেড এম মাইনুল ইসলামের সঙ্গে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন— শফিকুর রহমান পাটওয়ারী, আনোয়ার হোসেন ছৈয়াল, জি এস কামাল হোসেন এবং মো. রেজাউল করিম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার

তাঁতীদলের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় আহ্বায়ক হলেন ড. মাইনুল

আপডেট সময়: ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬