বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য অর্থনীতিবিদ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১২নং গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোঃ আতাউর রহমান মরহুম এম সাইফুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো এবং বিভিন্ন খাতে সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনে দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সিলেটসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছিল।
মোঃ আতাউর রহমান বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন ও দেশের প্রতি অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, মরহুম এম সাইফুর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরিশেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।