০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জালালাবাদ থেকে টমটমসহ ৬ হাজার ইয়াবা জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৯ নিউজটি পড়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক অভিযান পরিচালিত হয়েছে। ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন জিল্লুর রহমান (২৫), মোঃ কাইয়ুম (২৭), উভয় সাং- মধ্যম পোকখালী , থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
এবং মোঃ নুরুল হুদা ভুট্টু (২৫), সাং- ওয়াহেদের পাড়া, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
ঈদগাঁও থানার এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। একটি ৩ চাকা বিশিষ্ট মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরে রাত অনুমান ৩.৩০ ঘটিকায় জালালাবাদ ইউপিস্থ পূর্ব লরাবাগে রাস্তার উপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।
এ সময় সর্বমোট ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আঠারো লক্ষ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি টমটম গাড়িও জব্দ করা হয় অভিযানে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ১২/৭৪, তারিখ-১১-৬-২৬।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

এসেট প্রকল্পের আওতায় সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ-এর ৭ম ব্যাচের ট্রেইনিদের এসেসমেন্ট সফলভাবে সম্পন্ন

জালালাবাদ থেকে টমটমসহ ৬ হাজার ইয়াবা জব্দ

আপডেট সময়: ১১:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬