০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে মাদক সরঞ্জাম ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও ৫ জনসহ সর্বমোট ৭ আসামিকে গ্রেফতার করেছে। ১৮ জুন আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বোতলের ছিপি, গ্যাস লাইটার ও ফয়েল পেপার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

​পৃথক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং ইসলামাবাদ ইউনিয়ন থেকে অপরাধে জড়িত সন্দেহে (১৫১ ধারায়) আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

​ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

ঈদগাঁওতে মাদক সরঞ্জাম ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

আপডেট সময়: ১১:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬