০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশা  উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে এক মাদক ব্যবসায়ীকে আটক।

ধর্মপাশা  উপজেলার সেলবরষ ইউনিয়নের

শরিশ্যাম গ্রামে আজ শনিবার (২০ জুন) সকাল ৮টায় ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী।

আটক তরিকুল ইসলাম জানান, চন্দ্রপুর গ্রামের টিটনের নির্দেশে শরিশ্যাম গ্রামের রানার কাছ থেকে তিনি ইয়াবা সংগ্রহ করে টিটনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন সন্দেহ হলে তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, দীর্ঘদিন ধরে একটি মাদকচক্র এলাকায় মাদকের ব্যবসা করছে এবং যুব সমাজ নষ্টের পেছনে তারাই দায়ী। তাই গ্রামবাসী ও মাদকবিরোধী কমিটির উদ্যোগে এই মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও দাবি করেন, মাদকবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত যুবকদের যাতে মাদক কারবারিরা হয়রানি বা অত্যাচার করতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখতে হবে।

অন্য একজন প্রত্যক্ষদর্শী মোঃ আলী হোসেন জানান, এলাকায় অপরিচিত ব্যক্তি দেখে সন্দেহ হলে তারা কয়েকজন মিলে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট খুঁজে পান। ট্যাবলেট পাওয়ার পর পালানোর চেষ্টা করলেও তাকে ধরে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

এলাকার সচেতন মহল মাদকবিরোধী আইনে কঠোর আইন-নীতি প্রয়োগের দাবি জানিয়েছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্লাহ গ্রামবাসী ও মাদকবিরোধী কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে এ ধরনের মাদকবিরোধী কমিটি গঠন করা উচিত। তিনি উল্লেখ করেন, ধর্মপাশা উপজেলায় বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর সুফল হিসেবে আজকের এই সফল অভিযানকে তিনি তুলে ধরতে চান। ওসি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

এসেট প্রকল্পের আওতায় সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ-এর ৭ম ব্যাচের ট্রেইনিদের এসেসমেন্ট সফলভাবে সম্পন্ন

ধর্মপাশা  উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে এক মাদক ব্যবসায়ীকে আটক।

আপডেট সময়: ০৭:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬