১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা — রায়হান

নিজস্ব প্রতিবেদকঃ

জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান বলেছেন, “গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা। দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রের মালিক হয়েও তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারছে না। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। গণতান্ত্রিক শক্তির বিজয় ছাড়া এ দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় স্বাধীনতা ফিরে আসবে না।”

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নওহাটা পৌরসভার দুয়ারী মোড়ে অনুষ্ঠিত ৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই কর্মশালার আয়োজন করে নওহাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন। কর্মশালাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা। কর্মশালায় পবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপির ৩১ দফা রূপরেখা — রায়হান

আপডেট সময়: ০৭:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫