০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১০:১৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৭ নিউজটি পড়েছে

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা।

উপজেলার প্রায় দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দায়িত্বে থাকা এই হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটসহ নানামুখী সমস্যায় ভুগছে। প্রায় এক যুগ ধরে অপারেশন থিয়েটার বন্ধ, আলট্রাসনোগ্রাম মেশিন অচল হয়ে পড়ে আছে। চিকিৎসক নিয়োগ, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু এবং ডিজিটাল এক্সরে সুবিধা নিশ্চিতসহ দশ দফা দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্যসেবা রক্ষায় এ আন্দোলন জরুরি হয়ে পড়েছে।

আন্দোলনকারীদের দশ দফা দাবি:

১। দ্রুত সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক নিয়োগ।
২। বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু এবং অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন কার্যকর।
৩। অচল আলট্রাসনোগ্রাম মেশিন সচল করা।
৪। নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ।
৫। প্যাথলজিতে সকল টেস্ট চালু ও রক্ত ক্লাবের অনুমোদনসহ হাসপাতালের জন্য রুম বরাদ্দ।
৬। লোডশেডিং বা দুর্যোগকালীন সময়ে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং।
৭। অচল পানির ফিল্টার সচল।
৮। ভর্তি ও আউটডোর রোগীদের জন্য সরকারি ঔষধ নিশ্চিত।
৯। নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি তেলের বরাদ্দ।
১০। অযথা বরিশালে রোগী রেফার বন্ধ এবং রোগীদের হয়রানি বন্ধ।

আন্দোলনকারীরা জানান, দাবিগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন, নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলসহ নানা শ্রেণী-পেশার মানুষ। সেবা গ্রহীতা ও শ্রমিকরাও এ কর্মসূচিতে যোগ দেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট সময়: ১০:১৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫