১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ শাশুড়িকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ১২:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫ নিউজটি পড়েছে

নিজস্ব প্রতিবেদক:- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে লন্ডন থেকে আসা উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি গেট দিয়ে বাইরে বের হয়ে তিনি দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সংকটাপন্ন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

অসুস্থ শাশুড়িকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা রহমান

আপডেট সময়: ১২:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫