১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“বেগম জিয়ার সংগ্রামই আমাদের পথ চলার অনুপ্রেরণা”: কসবায় কবীর আহমেদ ভূঁইয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১২ নিউজটি পড়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কসবা পৌর বিএনপির উদ্যোগে রোববার (১১ জানুয়ারি) কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কসবা-আখাউড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, এনামুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, সহ-সভাপতি বাদল ভূঁইয়া, মিলন ডাক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমুখ। এছাড়া ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন।

কবীর আহমেদ ভূঁইয়া তাঁর বক্তব্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, “দেশের এই ক্লান্তিকালে তারেক রহমান মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন। আগামী দিনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে জিয়া পরিবারের প্রতি তাদের আস্থার প্রতিফলন ঘটাবে।”

তিনি আরও বলেন, কসবা-আখাউড়াকে একটি আধুনিক ও কৃষিবান্ধব মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করতে এ অঞ্চলে ক্ষুদ্র শিল্পনগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজপথের আন্দোলনে নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি একটি উন্নত নাগরিক সুবিধাসম্পন্ন শহর গড়ার প্রত্যয় জানান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

“বেগম জিয়ার সংগ্রামই আমাদের পথ চলার অনুপ্রেরণা”: কসবায় কবীর আহমেদ ভূঁইয়া

আপডেট সময়: ০৮:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬