১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রেরণা সৃষ্টি করবে: আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময়: ০৮:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬ নিউজটি পড়েছে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার অনবদ্য রাজনৈতিক জীবন ও সাহসী নেতৃত্ব বাংলাদেশকে পুনর্গঠনের পথে নতুন প্রেরণা জোগাবে। তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য কণ্ঠস্বর এবং তাঁর দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।”

বিনাউটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারিজ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি। তিনি বলেন, “খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক সাহসী মুখ।”

প্রধান বক্তা হিসেবে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন বলেন, “নেত্রীর আদর্শে সংগঠনকে পুনরুজ্জীবিত করাই আজ আমাদের অঙ্গীকার।” বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমতারা সুলতানা।

অনুষ্ঠানে কসবা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে শরীফুল ইসলাম ভূঁইয়া, আইয়ুম খান, মো. কামাল উদ্দীন, বশির চৌধুরী, আব্দুল আউয়াল, সুমন চৌধুরী, মনির মেম্বার, মোখলেসুর রহমান, সেলিম অপুসহ যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রেরণা সৃষ্টি করবে: আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া

আপডেট সময়: ০৮:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬