১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর ‘স্মার্ট ভোটার ইনফো’ অ্যাপ ও ওয়েবসাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, যশোর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের ডিজিটাল সেবা দিতে বিশেষ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির এই উদ্যোগের ফলে ভোটাররা ঘরে বসেই তাদের ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানতে পারবেন। ভোটাররা www.vote4anindaislamamit.com ওয়েবসাইট অথবা গুগল প্লে-স্টোর থেকে ‘Smart Voter Info BD’ অ্যাপটি ব্যবহার করে এই সুবিধা পাবেন। প্ল্যাটফর্মটিতে গিয়ে জন্ম তারিখ এবং ইউনিয়ন বা ওয়ার্ড নম্বর দিলেই স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত ভোটার স্লিপ তৈরি হয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

যশোর-৩ আসনে বিএনপি প্রার্থীর ‘স্মার্ট ভোটার ইনফো’ অ্যাপ ও ওয়েবসাইট উদ্বোধন

আপডেট সময়: ০১:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬