
মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক পোস্টার স্থাপন করা হয়েছে। পোস্টারটিতে মাদকের ভয়াবহতা এবং নৈতিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে, “হয়তো মাদক ছাড়ো, নয়তো বৌলাম ছাড়ো”। এতে মাদকের কুফল সম্পর্কে বলা হয়েছে, “মাদক ধ্বংস করে জীবন, অন্ধকার করে ভবিষ্যৎ”। অন্যদিকে সৎ ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করা হয়েছে, “বেহেশত গড়ে তোলে সমাজ, উজ্জ্বল করে আগামী”।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা মনে করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
এলাকাবাসী জানান, জনবহুল সড়কের পাশে এমন বার্তাবহ পোস্টার স্থাপনের ফলে পথচারী ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন আরও শক্তিশালী হবে।
অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক 

















