০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্কর বাজার থেকে কয়েস মিয়ার বিল্ডিং পর্যন্ত সড়কটি বর্তমানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের তুলনায় সন্ধ্যা ও রাতের সময়ে কিছু তরুণ প্রকাশ্যে গাঁজা সেবন করায় পুরো এলাকায় অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি চলাচল করেন। কিন্তু মাদকসেবীদের অবাধ বিচরণ ও গাঁজার তীব্র গন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

সচেতন মহলের মতে, মাদকের বিস্তার যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশও নষ্ট করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত নজরদারি এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী মনে করেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আধ্যাত্মিকতা ও মানবতার মিলনমেলা, কায়রোতে ছারছীনা দরবারের পীর সাহেবকে সংবর্ধনা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চক্করের  সড়কে মাদকসেবীদের উৎপাত,

আপডেট সময়: ০২:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬