০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির আওতাধীন চট্টগ্রাম ভূঁজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে চৌদ্দ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

আজ শুক্রবার ১৯ জুন ভোরবেলা সীমান্তের উত্তর আঁধারমানিক নামক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক
এর দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২১০ এর নিকট আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আঁধারমানিক নামক স্থানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারত থেকে তিন চোরাকারবারী কে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ৩টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া তিনটি বস্তার ভিতর থেকে সাতটি ছোট প্যাকেটে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

মদন পৌরসভায় ১নং ওয়ার্ডে সংঘর্ষে আহত-২

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ

আপডেট সময়: ০৬:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬